শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

 বিএনপি নেতা বাবুলের গণসংযোগ

খবর প্রতিদিন রিপোর্ট / ৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের মাঝে পৌঁছে দিতে তিনি নিয়মিতই মাঠে রয়েছেন। সেই ধারাবাহিকতায় শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ২, ৪ ও ৫ নং ওয়ার্ডে গণসংযোগ চালান বাবুল।

গণসংযোগকালীন তিনি হাজিপুর, পশ্চিম নয়া নগর, কলান্দি, জিওধরা, ২ নং মাধবপাশা, ১ নং মাধবপাশা এবং ফরাজিকান্দা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি ধানের শীষের পক্ষে ব্যাপক সমর্থন কামনা করেন।
স্থানীয় জনসাধারণের সঙ্গে আলাপচারিতায় বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশিত ৩১ দফা বাস্তবায়নই দেশের সংকট উত্তরণ ও রাষ্ট্র পুনর্গঠনের একমাত্র পথ। এই কর্মসূচিকে জনগণের কাছে পৌঁছে দিতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

গণসংযোগে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা জানান, মাঠে জনসাড়া বৃদ্ধি পাচ্ছে এবং বাবুলের পক্ষে সমর্থন আরও দৃঢ় হচ্ছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর