বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

বিএনপির ধান ক্ষেতে ডাকাত পড়েছে : সাখাওয়াত

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৫৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, গত ১৭ বছর কষ্ট করে আমরা মাঠে ফসল ফলিয়েছি। এখন আমাদের ধান পেকেছে, সেই পাকা ধান কেটে বিএনপির ঘরে তোলার দায়িত্ব আমাদের। কিন্তু আমাদের সেই ধান ক্ষেতে এখন ডাকাত পড়েছে। বর্গিরা এসে আমাদের পাকা ধান কেটে নিয়ে যেতে চাইছে।

শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটায় কলাগাছিয়া ইউনিয়নের হাজী ইব্রাহীম আলমচান স্কুল হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, খুনি স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা ১৭ বছর মাঠে ছিলাম। সেই আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে জুলাই বিপ্লব। এই জুলাই বিপ্লবের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছে এবং একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। সেই নির্বাচন আয়োজনের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে এবং আগামী ফেব্রæয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করি।

অ্যাডভোকেট সাখাওয়াত আরও বলেন, কিন্তু আমরা দলের ত্যাগী নেতাকর্মীরা তা কখনো হতে দেব না। রাজপথের পরীক্ষিত নেতাকর্মীরাই সেই ধান বিএনপির ঘরে তুলবে।

শিল্পপতি মডেল মাসুদকে উদ্দেশ্য করে সাখাওয়াত বলেন, একজন শিল্পপতি বিএনপির মনোনয়ন চাইছেন আমি এখানে এসে জানতে পারলাম তিনি ২০০/৫০০ টাকা দিয়ে লোকজনকে নিয়ে যাচ্ছেন। কিন্তু তিনি কতদিন এই টাকা দিবেন। সর্বোচ্চ জানুয়ারি মাস পর্যন্ত দিবেন। তারপর আর তাদের দরজার সামনেও আপনারা যেতে পারবেন না।

বন্দরের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দুঃসময়ে এসব শিল্পপতিদের কাছে পাবেন না। কারণ তারা দলের সুসময়ে এসেছে টাকা কামানোর জন্য। আওয়ামী লীগের আমলে সালমান এফ রহমানের মতো ব্যবসায়ীরা রাজনীতিতে এসে ৪৪ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।

এসব দেখে অনেকের মুখ থেকে লালা ঝরছে, তারাও চাইছে সালমান এফ রহমানের মত টাকা কামানোর জন্য। তাই তারা বিএনপির মনোনয়ন বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

অ্যাডভোকেট সাখাওয়াত দৃঢ়তার সাথে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আমাদের আস্থা আছে, বিশাস আছে। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। গত ১৭ বছর যারা রাজপথে ছিলো, মামলা হামলা খেয়েছে, জেল খেটেছে তাদেরকেই দলীয় মনোনয়ন দেবেন, কোনো শিল্পপতিকে নয়।

আমাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করা, বিএনপিকে ক্ষমতায় আনা। আমরা এমপি হতে পারি বা না পারি সেটা নির্ভর করবে আমাদের ভাগ্যের উপর এবং দলের হাই কমান্ডের উপর। কিন্তু আমরা আমাদের পাকা ধান কাউকে কেটে নিয়ে যেতে দেব না। আপনারা যারা দলের ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ২০০/৫০০ টাকার লোভে নিজের বিবেককে বিক্রি করবেন না।

কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মুকুলের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির যুগ্ম আহায়ক ফতেহ মো. রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটনসহ স্থানীয় নেতাকর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর