শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ এক হাতেই উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপ ট্রফি, হেক্টর কাস্ত্রোর অবিশ্বাস্য গল্প আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

খবর প্রতিদিন রিপোর্ট / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

বাবা পরকীয়ায় বাধা দেওয়ায় ছেলেকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জের বন্দরে ১১ বছরের শিশু আরাফাত হোসেনকে হত্যার দায়ে মো. রিপন (৩২) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ এই রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আব্দুস সামাদ।

দণ্ডপ্রাপ্ত মো. রিপন বন্দরের লাউসার এলাকার মো. ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিল।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির জানান, নিহত আরাফাত হোসেন বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিল পারিবারিক বিরোধ ও প্রতিশোধের নেশা।
তিনি জানান, আসামি রিপন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছিল, একটি ছিনতাইয়ের ঘটনায় আরাফাতের কলেজপড়ুয়া বড় ভাই রিপনের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিল। এছাড়া রিপন প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন, যাতে বাধা দিয়েছিলেন আরাফাতের বাবা। এসব ঘটনার জের ধরে ক্ষুব্ধ হয়ে রিপন শিশু আরাফাতকে ইট দিয়ে মাথা থেঁতলে নৃশংসভাবে খুন করে। আরাফাত বন্দরের মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর