রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে ১৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে ১ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ড এলাকার ওভারব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক এনায়েত হোসেনের নেতৃত্বে সাব-ইন্সপেক্টর শরিফুল হাসান ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন— কুমিল্লার সদর দক্ষিণ থানার নোওয়াপাড়া গ্রামের হাজী মো. আলী নোয়াজের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৫৮),
এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আজিবপুর এলাকার রাজা মিয়ার ছেলে মো. রফিক (৩৮)।

ডিবি পুলিশ জানায়, জাহাঙ্গীর আলমের হেফাজত থেকে ১ হাজার ইয়াবা ও একটি মোবাইল ফোন এবং রফিকের হেফাজত থেকে ৮০০ ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রোববার আদালতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর