শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বন্দরে ১১ বছরের শিশুকে নির্যাতন

খবর প্রতিদিন রিপোর্ট / ২০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বন্দরে চুরির অপবাদ দিয়ে ১১ বছরের এক শিশুকে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে বন্দর থানার রুপালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা লাভলী বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন রাতে নির্যাতনকারি প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া বেগমকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, অভিযোগ বাদিনী দীর্ঘ দিন ধরে রুপালী আবাসিক এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। বাদিনী রুপালী এলাকায় বিভিন্ন বাসাবাড়িতে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করে আসছিল।
ওই সুযোগে প্রতিবেশী রাকিব ও তার স্ত্রী রিয়া বেগম দোকান থেকে কিছু জিনিস আনার কথা বলে শিশু লামিয়াকে ডেকে তার ঘরে নিয়ে যায়।

কিছুক্ষণ পর রাকিব ও তার স্ত্রী রিয়া বেগম রিয়া গৃহ পরিচারিকা লাভলী বেগমের বাসায় এসে জানায় লামিয়া নাকি তাদের বাসা থেকে টাকা চুরি করেছে।

এ অভিযোগে অবুঝ শিশু লামিয়াকে তার নিজ ঘর থেকে জোরপূর্বক তুলে নিজেদের বাসায় নিয়ে ৩/৪ ঘন্টা আটক রেখে অমানবিক ভাবে নির্যাতন চালায়। পরে গৃহপরিচারিকা লাভলী বেগম স্থানীয়দের সহায়তায় মেয়েকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে যান।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর