রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে শব্দ দূষণের অপরাধে ৩ পরিবহনকে জরিমানা

খবর প্রতিদিন রিপোর্ট / ১০৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণবিরোধী অভিযানে ৩টি যানবাহন থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে যানবাহনের অবৈধ ৩টি হর্ন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বন্দর উপজেলায় এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি। অভিযানে সহায়তা করে বন্দর থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম।

শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, শব্দদূষণকারী যানবাহন ও কারখানার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর