রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে পুলিশের উপর হামলা: কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৩

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৭৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাতকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বন্দর থানার সাবদী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

এর আগে, সোমবার (৬ অক্টোবর) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় তিনজন পুলিশ সদস্য আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আহত পুলিশ সদস্যরা হলেন মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক জামাল উদ্দিন (৪২), কনস্টেবল মোবারক (৪৮) ও শিহাব (৩৫)।

গত সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রেমিক যুগল কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় ঘুরতে আসে। তখন তালিকাভুক্ত সন্ত্রাসী কাটা সিফাত ও তার সহযোগীরা তাদের আটক করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। স্থানীয়রা কাটা সিফাতকে আটক করে পুলিশকে খবর দিলে মদনগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তবে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে এক এসআই ও দুই কনস্টেবলকে মারধর করে কাটা সিফাতকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেয়।

বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে তাদের নাম পরিচয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর