রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে দুই নারী আটক, ১০ কেজি গাঁজা উদ্ধার

খবর প্রতিদিন রিপোর্ট / ১৫৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানা সীমান্তের মদনপুরস্থ অহনা অটোমোবাইলসের সামনে থেকে তাদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক সার্কেল’-এর উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপু এবং সহকারী উপ-পরিদর্শক মোঃ আজাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তারা আফরোজা বেগম (৬২) ও তাছলিমা আক্তারকে (৩৫) আটক করেন এবং তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেন। আটককৃতরা কুমিল্লার কোতোয়ালি থানার গর্জনখোলা এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক চোরাচালান প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর