শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পার্কের লেকে ডুবে দুই ভাইয়ের মৃত্যু আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বন্দরে কদম রসুল সেতু নির্মাণ কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

খবর প্রতিদিন রিপোর্ট / ১০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

নারায়ণগঞ্জের বন্দরে কদম রসুল সেতুর নির্মাণ কাজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে বন্দরের একরামপুর সিএসডি গেট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

ফোরামের আহ্বায়ক হাফেজ মোহাম্মদ কবির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, কদম রসুল সেতু বন্দর ও নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত একটি উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটি বন্ধের ষড়যন্ত্র জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

বক্তারা অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে সেতুর নির্মাণ কাজ বিলম্বিত করার চেষ্টা করছে। এতে বন্দর অঞ্চলের লাখো মানুষের ভোগান্তি আরও বাড়ছে। বক্তারা দ্রুত কাজ পুনরায় শুরু করার দাবি জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, বন্দর প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জিএম মাসুদ, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ জাহিদ, সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু, শিক্ষক আনোয়ার হোসেন, কদম রসুল কলেজের সদস্য সোহেল এবং শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সহ সাধারণ সম্পাদক শামসুর রহমান জসিম।

পরে মানববন্ধনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ। তিনি বলেন, “কদম রসুল সেতু শুধু বন্দরের উন্নয়ন নয়—এটি পুরো নারায়ণগঞ্জের অর্থনৈতিক প্রবাহকে নতুন গতি দেবে। এই প্রকল্প বন্ধের ষড়যন্ত্র হলে তা উন্নয়নবিরোধী চক্রান্ত হিসেবে গণ্য হবে।”

মানববন্ধনে বন্দর উন্নয়ন ফোরামের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ‘পরিবর্তন’, ‘বন্দর থানা ক্রীড়া কল্যাণ পরিষদ’, ‘বন্দর ক্লাব লি:’ ও ‘অবিচল রাজবাড়ী’সহ বন্দরের বিভিন্ন সামাজিক সংগঠন।

বক্তারা জানান, বন্দরবাসীর স্বপ্নের এই সেতু বাস্তবায়নে সকল উন্নয়নমুখী সংগঠন ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। উন্নয়নকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেন নেতৃবৃন্দ।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর