রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

বন্দরে ওয়ারিশকৃত সম্পত্তি দখলে নিতে বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ

খবর প্রতিদিন রিপোর্ট: / ২২৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

ওয়ারিশকৃত এজমালি সম্পত্তি জোরপূর্বক দখল করতে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী বৃদ্ধ আব্দুল খালেক।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী শহিদুল্লাহ, আম্বিয়া, পনির, আরিফ ও আল্পনাগংরা মিলে দীর্ঘদিন ধরে বাদি আব্দুল খালেকের ওয়ারিশকৃত সম্পত্তি এজমালি সড়ক জোর পূর্বক দখল করার চেষ্টা করে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের ২৫ সেপ্টেম্বর দুপুরে বাদি আব্দুল খালেক বাসা থেকে নামাজ পড়ার উদ্দেশ্যে বের হলে বিবাদীরা সকলে মিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখী আচরণ করতে থাকে। এসময় বাদি আব্দুল খালেক তাদের বাধা প্রদান করলে বিবাদী শহিদুল্লাহ, পনির ও আরিফ তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে আঘাত করে। এসময় স্থানীয় প্রতিবেশী রাজু আহম্মেদ (৩৬) তাকে রক্ষা করতে আসলে বিবাদীরা তার বাম হাতে আঘাত করে রক্তাক্ত করে। পরবর্তীতে স্থানীয় এলাকার লোকজন নিয়ে বিচার সালিশ এর কথা বলে পঞ্চায়েত ও স্থানীয় ওয়ার্ড মেম্বার নিয়ে সমাধানের কথা হয়। এর ধারাবাহিকতায় পরদিন ২৬ সেপ্টেম্বর বেলা ১১টায় সালিশের উদ্দেশ্যে যাওয়ার পথে আবারও বাদি আব্দুল খালেকের উপর সন্ত্রাসী হামলা চালায় বিবাদীরা।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, আমি বয়স্ক মানুষ। এই মুহুর্তে কারও সাথে আমার মারামারি কিংবা কোন প্রকার ঝগড়া করার বিন্দু পরিমাণ ইচ্ছে নেই। আমি চেয়েছিলাম সালিশের মাধ্যমে একটা সমাধানে আসতে। কিন্তু বিবাদীরা সালিশে না গিয়ে জোর খাটিয়ে আমার ওয়ারিশকৃত এজমালি সম্পত্তি দখলের পায়তারা করছে। আমি কোন উপায়ান্তর না পেয়ে শেষে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আমি এই ঘটনায় সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।

এ বিষয়ে বন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, অভিযোগ হাতে পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে এসেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর