রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জ শহর বাদ, তারাবোতেই থামছে মেট্রোরেল বক্তাবলীর মোহাম্মদ আলী মেম্বার গ্রেপ্তার খেলাফত প্রতিষ্ঠা ছাড়া জাতির কাঙ্ক্ষিত মুক্তি সম্ভব নয়: খেলাফত মজলিস নারায়ণগঞ্জে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩, উদ্ধার ইয়াবা-হেরোইন ও ৭৬ কেজি গাঁজা প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লং মার্চ সফল করতে জামায়াতের প্রস্তুতি সভা রাজপথের সক্রিয় মুখ রেজা রিপন, শুভ জন্মদিন আজ নীরবে গড়া জামায়াতের ‘ছায়া সরকার’, প্রশিক্ষণে সম্ভাব্য মন্ত্রীরা

ফার্মগেটে মেট্রোরেলের বেয়ারিং পড়ে সিদ্ধিরগঞ্জের কালামের মৃত্যু

খবর প্রতিদিন রিপোর্ট / ৬৮১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকার বাসিন্দা আবুল কালাম (৩৮)।

রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের সামনে হঠাৎ ওপর থেকে একটি ভারী বেয়ারিং প্যাড নিচে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে নিচ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আবুল কালাম। ভারী লোহার ওই অংশটি সরাসরি তাঁর মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর মেট্রোরেল নির্মাণকাজে সাময়িক স্থবিরতা দেখা দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আবুল কালাম নারায়ণগঞ্জের ফতুল্লার ঈশ্বরকাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। সংসারের অভাব দূর করতে তিনি ২০১২ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। দীর্ঘ ছয় বছর পর দেশে ফিরে ২০১৮ সালে পাশের গ্রামের মেয়ে আইরিন আক্তারকে বিয়ে করেন। তাঁদের দাম্পত্য জীবনে রয়েছে ছয় বছর বয়সী এক ছেলে ও চার বছরের এক মেয়ে।

পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের পাঠানটুলী এলাকায় ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম। ঢাকার মতিঝিলের একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন তিনি। প্রতিদিন নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করতেন। রোববারও প্রতিদিনের মতো সকালে কাজে এসে দুপুরে এ দুর্ঘটনার শিকার হন।

আবুল কালামের মৃত্যুর খবর পৌঁছানোর পর তাঁর গ্রাম ঈশ্বরকাটিতে নেমে আসে শোকের ছায়া। পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। অনেকেই ঢাকা ছুটে যান লাশ দেখতে।

এ ঘটনায় প্রকল্প এলাকাটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানান, মেট্রোরেল প্রকল্পের কাজের সময় যথাযথ সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রতিদিনই ভয় থাকে এমন দুর্ঘটনার।

পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর সংশ্লিষ্ট নির্মাণ প্রতিষ্ঠানের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর