বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

ফতুল্লার লালপুরে ড্রেন নির্মাণ ও রাস্তার উদ্বোধন করলেন রিয়াদ চৌধুরী

খবর প্রতিদিন রিপোর্ট / ১১০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ফতুল্লার লালপুরে ড্রেন নির্মাণ কাজ ও নতুন সংস্কার হওয়া রাস্তার উদ্বোধন করেছেন নারায়নগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রিজের পরিচালক ও তরুণ উদ্যোক্তা রিয়াদ মোহাম্মদ চৌধুরী। শুক্রবার সকালে ফতুল্লা লালপুর পৌষাপুকুর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, লালপুর পৌষাপুকুর পাড় এলাকা জনবহুল এলাকা এবং দীর্ঘদিন যাবৎ এ এলাকার মানুষ অবহেলিত এবং নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় সমস্যা হলো জলাবদ্ধতা। আর এই জলাবদ্ধতার কারনে মানুষের স্বাভাবিক জীবন যাপন বাধাগ্রস্থ হয়। “এলাকার দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই ড্রেন ও রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মানুষের স্বস্তি ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব।” তিনি আরও জানান, ভবিষ্যতে এলাকার জলাবদ্ধতা রোধ ও সড়ক ব্যবস্থা উন্নত করতে ধারাবাহিকভাবে কাজ করা হবে। এলাকাবাসীরা জানান, বর্ষাকালে ড্রেনেজ ব্যবস্থার দুরবস্থা,জলাবদ্ধতা এবং রাস্তার ভাঙাচোরা অংশে চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হতে হতো। রাস্তা সংস্কার এবং ড্রেনের নতুন কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, লালপুর-পৌষাপুকুর পাড় পাঞ্চায়েত কমিটির সভাপতি মোসলেম উদ্দিন মুসা,ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু,ফতুল্লা থানা শ্রমিক দলের সাধারন সম্পাদক আল আমিন,ফতুল্লা থানা কৃষক দলের যুগ্ম আহবায়ক আঃ কাদির,ফতুল্লা থানা বিএনপির সহ প্রচার সম্পাদক মিলন ঢালি,ফতুল্লা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি বাদল প্রধান, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দল নেতা হারুনুর রশীদ,আরিফ প্রধান,ফতুল্লা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মিঠু খান,সাধারন সম্পাদক সৈকত রাজ, নাঈম ও সেলিম প্রমূখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর