শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যবসায়ীর জমি দখলের অভিযোগ বিএনপি নেতা ইকবালের বিরুদ্ধে সংবাদ সম্মেলন যুবদলের ৪ কর্মীকে বহিষ্কার করলেন রনি জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিরক্ষায় ‘মেড ইন বাংলাদেশ’ বিপ্লব: বড় যুদ্ধজাহাজ নির্মাণে স্বর্নিভর হচ্ছে ডিইডব্লিউ- নৌবাহিনী প্রধান শহীদ জিয়ার স্মরণে জেলা পরিষদের সাতদিনব্যাপী বৃক্ষমেলা ও বইমেলার উদ্বোধন নীরবতা ভেঙে সরব আইভীর ‘চুনকা কুটির’, নেতাকর্মীদের সরিয়ে দিলো পুলিশ মোবাইল কিনে না দেওয়ায় বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার আধুনিক পানি শোধনাগার স্থাপনে পাওয়ার চায়না ইন্টারন্যাশনালের সঙ্গে মতবিনিময় নাসিক প্রশাসকের শহীদ জিয়া হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারী হাসিনা ও এরশাদের বিচার চাই: রেজা রিপন না.গঞ্জ শহরে ফুটপাতে কোনরকমে টাইলস বসানোর ও কাজে গাফিলতির অভিযোগ

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত।

খবর প্রতিদিন রিপোর্ট / ২৯০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদকনা

রায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ন্যাড়া বাহিনীর প্রধান হিসেবে পরিচিত তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী লিটন নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এ ঘটনা ঘটে। কে বা কারা এ হামলা চালিয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এক নারী হত্যাকাণ্ডের পর ‘কিলার বাবু’ নামে এলাকায় পরিচিতি পান তিনি। পরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত এলাকায় ছিনতাই নিয়ন্ত্রণে একটি সংঘবদ্ধ বাহিনী গড়ে তোলেন, যা ‘নাউড়া’ বা ‘ন্যাড়া বাহিনী’ নামে পরিচিত ছিল।

বাহিনীর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে একপর্যায়ে রুবেল ওরফে কুত্তা রুবেল নামে এক সদস্য নিহত হন। এরপর ওই বাহিনী ভেঙে গেলেও কিলার বাবু লালপুর ও পৌষাপুকুরপাড় এলাকায় অবস্থান নিয়ে নতুন করে নিজস্ব গ্রুপ গড়ে তোলেন বলে জানা যায়।

২০১৫ সালের ১ জুন ফতুল্লার ডিআইটি মাঠে প্রকাশ্যে ফরহাদ নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সে সময় এলাকায় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, কিলার বাবুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলা, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগেও তার নামে মামলা আছে। তিনি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, “ভোর রাত ৪টার দিকে পঞ্চবটি মোড়ে কে বা কারা বাবু ও লিটনকে ছুরিকাঘাত করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে রয়েছে। আহত লিটনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর