প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজে আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন
প্রো-অ্যাকটিভ মেডিকেল কলেজ এন্ড হসপিটাল লিমিটেডে আধুনিক ফিজিওথেরাপি সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় এ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউসুফ আলী চৌধুরী, পরিচালক মো. নজরুল ইসলাম শিকদার, পরিচালক মো. রাশেদুজ্জামান, ফাইন্যান্স ডিরেক্টর আবু খালেদ মো. রায়হান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রিগেডিয়ার জেনারেল ডা. একেএম নাসির উদ্দিন (এমফিল, এমপিএইচ, এমবিবিএস অব.) এবং ডেপুটি ডিরেক্টর (হাসপাতাল) ডা. এস. এন. তাহমিনা করিম। এই উন্নতমানের ফিজিওথেরাপি সেন্টারটিতে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন চিকিৎসা সরঞ্জাম, যা রোগীদের দ্রুত আরোগ্য লাভ, ব্যথা নিয়ন্ত্রণ এবং শারীরিক সক্ষমতা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা পালন করবে।
সেন্টারে প্রদানকৃত সেবার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- পেশী ও হাড় সংক্রান্ত থেরাপি, স্নায়বিক রোগের থেরাপি, শিশুদের পেডিয়াট্রিক ফিজিওথেরাপি, বয়স্কদের জন্য যত্নমূলক থেরাপি, কার্ডিওভাসকুলার ও শ্বাসতন্ত্র সংশ্লিষ্ট থেরাপি, ক্রীড়াজনিত ফিজিওথেরাপি, নারীদের গাইনোকলজিক্যাল থেরাপি, শল্যচিকিৎসার পরবর্তী পুনর্বাসন এবং মেটাবলিক থেরাপি ও রিহ্যাবিলিটেশন সেবা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আশাবাদী, দক্ষ চিকিৎসক ও অভিজ্ঞ থেরাপিস্টদের সমন্বয়ে পরিচালিত এই আধুনিক ফিজিওথেরাপি সেন্টারটি সংশ্লিষ্ট অঞ্চলে উন্নতমানের সেবা প্রদানের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করবে।








আপনার মন্তব্য প্রদান করুন...