বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

নারায়ণগঞ্জ শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই: এসপি

নিজস্ব প্রতিবেদক: / ৯৮ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে সাইনবোর্ড সংযোগ সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে ঢাকা থেকে নারায়ণগঞ্জ প্রবেশ পথে ট্রাফিক পুলিশ বক্স স্থাপনের পরিকল্পনা করছে জেলা প্রশাসন।
রোববার (২৬ অক্টোবর) বিকেলে ফতুল্লার সাইনবোর্ড এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন।

এর আগে জালকুড়ি বিজিবি ব্যাটালিয়নের পাশে ট্রাফিক পুলিশের ডাম্পিং ব্যবস্থার জন্য নির্ধারিত স্থান ও ভূঁইগড়ে অবস্থিত জোড় পুকুর পাড় জামে মসজিদ পরিদর্শন করেন তারা।

পরিদর্শন শেষে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জসীম উদ্দিন বলেন, যে সব জেলা আমাদের জাতীয় অর্থনীতিতে বেশি রাজস্ব অবদান রাখে, তার মধ্যে নারায়ণগঞ্জ অন্যতম। নিতাইগঞ্জ, নদীবন্দর, গার্মেন্ট শিল্পসহ নানা খাতের বিকাশে এখানে মানুষের আনাগোনা অনেক বেশি। ব্যবসায়ী, শিল্পপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পুরো শহরকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মুখ এই সাইনবোর্ড। সুতরাং এই প্রবেশ মুখটিকে আমরা সুন্দর ও দৃষ্টিনন্দন করতে পারি। সে বিষয়ও আমাদের পরিকল্পনা থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর