মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া : মাও. মঈনুদ্দিন

খবর প্রতিদিন রিপোর্ট / ৩১৩ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনেই প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবনের আখড়ায় পরিনত হয়েছে শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ।

এসময় তিনি জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে বলেন নারায়ণগঞ্জ ক্লাব ও ইউনাইটেড ক্লাব মাদকের আখড়ায় পরিণত হয়েছে।

নারায়ণগঞ্জকে মাদকমুক্ত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি আরো বলেন, মাদকের স্পটগুলোকে চিহ্নিত করে অভিযান পরিচালনা করতে হবে, নারায়ণগঞ্জ ক্লাব, ইউনাইটেড ক্লাব সহ কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে প্রতিনিয়তই মাদক সেবন মাদক পাচার কাজে ব্যবহার হয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি এই বিশেষ প্রতিষ্ঠানগুলোকে নজরদারির আওতায় আনতে পারে তাহলেই। নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করা সম্ভব হবে বলে আমি মনে করি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর