বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

নারায়ণগঞ্জে ২ শতাধিক মসজিদে দোয়া ও শিল্পপতি বাবুলের লিফলেট বিতরণ

খবর প্রতিদিন রিপোর্ট / ১২৫ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনরাত বিভিন্ন পন্থায় নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। প্রতিদিনই তিনি এবং তার পক্ষে কর্মী-সমর্থকরা ভোটারদের কাছে যাচ্ছেন।

শুক্রবার বাদ জুম্মা শহর ও বন্দরে ২ শতাধিক মসজিদে বিশেষ দোয়া হয়েছে আবু জাফর আহমেদ বাবুলের জন্য। তিনি নিজেও নগরীর চাষাড়া বালুর মাঠ সংলগ্ন নূর মসজিদে জুম্মার নামাজ আদায় করেছেন। এবং নামাজের আগে মুসুল্লিদের উদ্দেশ্য দোয়া চেয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি নারায়ণগঞ্জ-৫ আসনে নির্বাচন করার ইচ্ছা পোষন করে মাঠে নেমেছি। জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন চাইবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। নারায়ণগঞ্জের উন্নয়নে ভুমিকা রাখতে চাই।

নামাজ শেষে আবু জাফর আহমেদ বাবুল কর্মী-সমর্থকদের নিয়ে মুসুল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেন।
এদিকে প্রচার-প্রচারণা, শোডাউন ও নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি আবু জাফর আহমেদ মানুষের সেবায়ও কাজ করছেন। ইতিমধ্যে তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশা নিধনে ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। এতে নগরবাসীর কাছে প্রশংসিত হয়েছেন আবু জাফর আহমেদ বাবুল।

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট”-এর ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল জানান, আবু জাফর আহমেদ বাবুল সর্বদা শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।
সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়।
এছাড়াও কুমারী পূজা উদযাপন উপলক্ষে চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা তাঁর পক্ষে ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর