রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দল বদলে বহাল তবিয়তে ভূমিদস্যু ‘গোলাপ সিন্ডিকেট’: জাল দলিলে জমি দখলে অতিষ্ঠ সিদ্ধিরগঞ্জবাসী জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে শহরে জামায়াতের গণমিছিল নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা আড়াইহাজারে বিএনপি-জামায়াতের মিছিলে উত্তেজনা, মুখোমুখি অবস্থান ফতুল্লায় জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত সিদ্ধিরগঞ্জে কেপিআইভুক্ত পদ্মা অয়েল ডিপোতে  কৃষক দল নেতার মহড়া : কর্মচারীদের হুমকি বিএনপি সদস্য সচিবের নাম না বলায় নাসিকের বাজেট সভা নিয়ে সমালোচনার ঝড় চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু

নবীগঞ্জে টানেল নিয়ে আলোচনা নাসিক প্রশাসকের।

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেছেন।

মঙ্গলবার (৩ মার্চ) নগরভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সম্ভাব্য প্রকল্প নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী-তে টানেল নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, টানেল নির্মিত হলে নগরীর যানজট অনেকাংশে কমবে এবং নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, China Road and Bridge Corporation একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রকৌশল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সড়ক, সেতু, বন্দর ও রেলপথসহ বড় অবকাঠামো নির্মাণে কাজ করে আসছে। নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানের লক্ষ্যে এ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর