ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দিবে, তার পক্ষেই কাজ করবো: বাবুল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ- ৫ (সদর-বন্দর) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল।
গণসংযোগ চলাকালে বিএনপি মনোনয়নপ্রত্যাশী বাবুল বলেন, “বিএনপি কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারকরা নারায়ণগঞ্জ- ৫ আসনে ধানের শীষ প্রতীকে যাকে মনোনয়ন দেবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ, আমরা বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করব।” গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল।
মঙ্গলবার (২১ অক্টোবর) বাদ আসর বন্দর থানার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা কেল্লা জামে মসজিদে নামাজ আদায়ের পর তিনি গণসংযোগ শুরু করেন। এরপর পদযাত্রাটি বন্দর থানার ২০নং ও ১৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে মদনগঞ্জ বটতলায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সানোয়ার হোসেন, তারেক জিয়া পরিষদ নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাশেদ টিটু, ২৩নং ওয়ার্ড বিএনপি নেতা স্বজন, র্নিঝন, পলক ও পাভেল, ২১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোরসালিন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মোজাহিদুল হক মামুন, ২০নং ওয়ার্ড বিএনপি নেতা জাব্বার পাঠান, ওয়ালিদ মুন্সি, এসাক ও শাহীন, যুবদল নেতা নাদিম মাহমুদ ও শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড বিএনপি নেতা আকবর হোসেন, আক্তার হোসেন, আলম ও মন্টি, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা হাজী জাকির হোসেন, সাঈদ ও ফারুকুল ইসলাম প্রমুখ।








আপনার মন্তব্য প্রদান করুন...