শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফতুল্লার ভূঁইগড় বাজারে নিষিদ্ধ পিরানহা জব্দ, বিক্রেতাকে জরিমানা মহিলা কলেজের ছাত্রীরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে: সাখাওয়াত শিক্ষার্থীদের নৈতিক বিকাশের মূল কারিগর শিক্ষক: আবদুল জব্বার চাষাঢ়ায় ২৯ সেপ্টেম্বর চাকরি মেলা, অংশ নেবে তিন জেলার নিয়োগকারী প্রতিষ্ঠান সোনারগাঁয়ে বিয়েতে আসার পথে ট্রলারডুবি, নিহত ১, একই পরিবারের নিখোঁজ ৪ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে যুবদল নেতা হারুনের প্রতিবাদ সিদ্ধিরগঞ্জে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ১৬ রূপগঞ্জে বাড়িতে ডাকাতি, ৫ জন গ্রেপ্তার, স্বর্ণালংকার ও অস্ত্র উদ্ধার অপহরণের পর হুমকি, বৈধ দুই অস্ত্র ফেরত চান ব্যবসায়ী নেতা সোহাগ পিপিএম-সেবা পদক পাচ্ছেন এসপি হাবিবুর রহমান

তনুর উদ্যোগে নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪৩ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফ্যান র‍্যালি। প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা, সমর্থন ও শুভকামনা জানাতে এ আয়োজনের উদ্যোগ নেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং ‘উই আর ভলান্টিয়ার্স’-এর প্রতিষ্ঠাতা পরিচালক আহমেদুর রহমান তনু।

শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৩টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়। ‘ভালোবাসা ও সমর্থনে আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ র‍্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা শত শত ব্রাজিল সমর্থক অংশ নেন।

হলুদ-সবুজ রঙে সেজে ওঠা র‍্যালিতে অংশগ্রহণকারীদের হাতে ছিল ব্রাজিলের বিশাল পতাকা, দলের জার্সি, ব্যানার ও ফেস্টুন। বাঁশির শব্দ, ঢাকের তালে নাচ-গান এবং সমর্থকদের উচ্ছ্বসিত স্লোগানে মুখর হয়ে ওঠে চাষাঢ়া এলাকা। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণকালে র‍্যালিটি সাধারণ মানুষেরও দৃষ্টি আকর্ষণ করে।

আয়োজক আহমেদুর রহমান তনু বলেন, বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রতি শুভকামনা জানানো এবং নারায়ণগঞ্জের ব্রাজিল সমর্থকদের একত্রিত করতেই এ আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি ভক্তের আবেগের নাম। সেই আবেগ থেকেই আমরা একত্রিত হয়েছি এবং প্রিয় দলের জন্য শুভকামনা জানাচ্ছি।”

র‍্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, বিশ্বকাপ শুধু একটি ক্রীড়া আয়োজন নয়, এটি বিশ্বজুড়ে কোটি মানুষের অনুভূতি ও ভালোবাসার উৎসব। সেই উৎসবের অংশ হিসেবেই তারা এ আয়োজনে যোগ দিয়েছেন।

র‍্যালিতে শিশু, কিশোর, তরুণ, প্রবীণ এবং নারী সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে অংশ নেন। প্রিয় দলের জার্সি পরে এবং বিশাল পতাকা কাঁধে নিয়ে সমর্থকদের উচ্ছ্বাস যেন বিশ্বকাপের আগাম বার্তা পৌঁছে দেয় পুরো শহরে।

এদিকে বিশ্বকাপকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সমর্থনের জোয়ার। এরই ধারাবাহিকতায় ব্রাজিল সমর্থকদের এই বর্ণাঢ্য ফ্যান র‍্যালি বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

ফুটবলপ্রেমীদের মতে, খেলার মাঠ হাজার মাইল দূরে হলেও বিশ্বকাপের আবেগ বাংলাদেশের প্রতিটি জনপদকে স্পর্শ করে। নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের এই রঙিন আয়োজন সেই আবেগেরই প্রাণবন্ত প্রকাশ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর