বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

ডিবি পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, গ্রেপ্তার ৪

খবর প্রতিদিন রিপোর্ট / ১১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার সাইনবোর্ড এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাসে সংঘটিত ডাকাতির মামলার ৪ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মুঠোফোনসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) গ্রেপ্তার চারজনকে আদালতে হাজির করা হলে তাদের তিনজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর ভোরে ডাকাতিটি সংঘটিত হয়। কুষ্টিয়া থেকে নারায়ণগঞ্জগামী জেএস ট্রাভেলসের একটি বাস ভুঁইঘর পাসপোর্ট অফিসের সামনে পৌঁছলে ৪ ব্যক্তি বাস থামিয়ে নিজেদের ডিবি পুলিশ দাবি করেন।

তারা তল্লাশির নামে যাত্রীদের ওপর চড়াও হন এবং তাদের মারধর করেন। পরে নগদ টাকা, মুঠোফোন ও স্বর্ণালংকার ছিনিয়ে নেন। ওই দিনই যাত্রী আফরোজা আক্তার এনি ফতুল্লা মডেল থানায় অভিযোগ দিলে মামলাটি রুজু হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, মামলার তদন্তে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন নির্দেশনায় এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে গতকাল শনিবার ভোরে ভুইঘর এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন— আরিফুল হক সোহান (৩৪), হৃদয় আহম্মেদ (২৬), সজীব ইসলাম (৩০) এবং আমির হোসেন সরদার (৫০)।

পুলিশ জানায়, আরিফুল, হৃদয় ও সজীব ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে যাত্রীদের ভয় দেখিয়ে ও মারধর করে টাকা এবং মালামাল ছিনিয়ে নেন। পরে লুণ্ঠিত ফোনগুলো স্থানীয় মোবাইল ব্যবসায়ী আমির হোসেনের কাছে বিক্রি করে দেন। পরে আমির ওই চোরাই ফোনের একটি ফোন শিল্পী বেগম নামে এক নারীর কাছে বিক্রি করলে পুলিশ সেটি উদ্ধার করে।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন রুটে ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর