মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

জন্ম-মৃত্যু আল্লাহ’র হাতে; তবে দূর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেয়া জরুরী: জেলা প্রশাসক

খবর প্রতিদিন রিপোর্ট / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির বলেছেন, “একজন হেল্পার অভিজ্ঞ হলেও প্রাতিষ্ঠানিক দক্ষতা না থাকলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ দু’টোর সমন্বয় নিশ্চিত করা প্রয়োজন। একজন দক্ষ প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার থাকলে দূর্ঘটনার হার কমবে। জন্ম-মৃত্যু আল্লাহর হাতে থাকলেও দুর্ঘটনা প্রতিরোধে আমাদের কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।”

সোমবার (২২ ডিসেম্বর) বিকালে জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় সভাপতির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

‘১ কোটি ২৮ লাখ টাকার চেকপ্রদানের

পাশাপাশি চালকদের মাঝে নতুন পোশাক বিতরণ’

এসময় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩০ পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়। নিহতদের পরিবারের হাতে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ৩ লাখ টাকা এবং আহতদের ১ লাখ টাকা করে মোট ১ কোটি ২৮ লাখ টাকার চেক প্রদান করা হয়। এছাড়া চালকদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, নারায়ণগঞ্জ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মাহবুবুর রহমান, মোটরযান পরিদর্শক মো. সাইফুল কবীর, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম হোসেন, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ এবং আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএ’র নারায়ণগঞ্জ সার্কেলের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর