বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ না’গঞ্জ শহরের সড়ক ডিভাইডার পরিষ্কার করে বৃক্ষরোপণ করবে নাসিক নারায়ণগঞ্জ চেম্বারের পক্ষ থেকে ব্যবসায়ী সোহাগকে ফুলেল সংবর্ধনা

জনগণের ভালোবাসায় সিক্ত মাসুদুজ্জামান: বৃষ্টি উপেক্ষা করে জনতার ঢল

খবর প্রতিদিন রিপোর্ট / ১২১ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

আকাশজুড়ে মেঘ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও পড়ছিল। এসব উপেক্ষা করেই গ্রামবাসী অপেক্ষায় একজনের। যিনি কোনো প্রতিদানের আকাঙ্ক্ষা ছাড়াই তাদের দিয়ে গেছেন এতদিন। আকাঙ্ক্ষার ব্যক্তির আগমনেই আড়ম্বর শুরু হলো, মঞ্চে উঠতেই তাকে করতালিতে দিলেন সংবর্ধনা।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে বিএনপির আয়োজিত “রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন” বিষয়ক মতবিনিময় সভায় এমন দৃশ্য দেখা যায়।

পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ের মাঠে এ আয়োজনের মধ্যমণি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ। এ অঞ্চলের বাসিন্দারা যাকে চেনেন “মাসুদ ভাই” বলে। বৈরি আবহাওয়া উপেক্ষা করে আকাঙ্ক্ষিত ব্যক্তিকে সামনে পেয়ে স্থানীয় নারী-পুরুষ এগিয়ে এলেন, তুলে ধরলেন নিজেদের সমস্যার কথা। মাসুদুজ্জামানও মনোযোগ সহকারে শোনেন তাদের কথা। সমাধানের আশ্বাস দিয়ে মাসুদুজ্জামান পেলেন মুরুব্বিদের আশীর্বাদও।

এক বৃদ্ধাকে বলতে শোনা যায়, “বছরের পর বছর আমাদের নানা সমস্যা, কেউ খোঁজ নেয়নি। কিন্তু মাসুদুজ্জামান এসেছেন, আমাদের কথা শুনেছেন—এইটুকুই আমাদের জন্য অনেক বড় পাওয়া।”

আরেকজন তরুণ বলেন, “আমরা শুধু একজন নেতা না, একজন মানুষকে পেয়েছি—যিনি আমাদের সুখ-দুঃখে পাশে থাকার মতো।

সভায় উপস্থিত জনতার সঙ্গে মতবিনিময় করেন মাসুদুজ্জামান। তিনি বলেন, “কলাগাছিয়ার মানুষের ভালোবাসা ও উপস্থিতিই প্রমাণ করে—এই এলাকার মানুষ পরিবর্তন চায়, চায় ন্যায়ের রাজনীতি এবং এমন নেতৃত্ব, যে মানুষের সুখে-দুঃখে পাশে থাকবে। আমি রাজনীতি করি মানুষের জন্য, ক্ষমতার জন্য নয়। রাজনীতি আমার কাছে মানুষের আস্থা ও দায়িত্বের প্রতীক। আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সম্মানের রাজনীতি।”

স্থানীয় বাসিন্দাদের গ্যাস সংকট সমাধানেও কাজ করবেন জানিয়ে তিনি বলেন, “কদমরসুল সেতু বন্দরের ও সদর অঞ্চলের লাখো মানুষের স্বপ্ন। প্রশাসনিক জটিলতা ও রাজনৈতিক টানাপোড়েনে বছরের পর বছর বিলম্বিত হলেও, এখনই সময় এই সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার। এটি নির্মিত হলে নারায়ণগঞ্জের অর্থনীতি, যোগাযোগ ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

মাসুদুজ্জামান বলেন, “আমার কাছে সদর ও বন্দরের মধ্যে কোনো পার্থক্য নেই। এটি একই দেহের দুই অঙ্গের মতো – একটির কষ্টে অন্যটি ব্যথিত হয়। উন্নয়ন হবে সমগ্র নারায়ণগঞ্জের প্রতিটি মানুষের জন্য সমানভাবে। আমরা এমন এক নারায়ণগঞ্জ গড়তে চাই যা হবে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত—শান্তি, উন্নয়ন ও শিক্ষার কেন্দ্র।”

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর