বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

ছিনতাই মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১

খবর প্রতিদিন রিপোর্ট / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল ছিনতাই মামলার রহস্য উদঘাটন করেছে থানা পুলিশ। এ ঘটনায় জড়িত ইমতিয়াজ ওরফে লিমন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর কাশেমপুর থানার বারেন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাইকৃত মোটরসাইকেল ও ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম জানান, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ইউটিউবার জিসান (১৮) ও তার বন্ধু ফয়সাল (২২) মোটরসাইকেলযোগে ঘুরতে বের হলে কাঞ্চন পৌরসভার কুশাবো এলাকায় দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা ধারালো দা দিয়ে জিসান ও ফয়সালকে গুরুতর জখম করে তাদের কাছ থেকে একটি আইফোন ১৪ প্রো ম্যাক্স ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরবর্তীতে জিসানের মামলার ভিত্তিতে পুলিশ তদন্তে নামে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমতিয়াজের সঙ্গে আরও দুজন ছিনতাইকারীর সম্পৃক্ততা রয়েছে। তারা নিয়মিত রূপগঞ্জের ৩০০ ফিট সড়কসহ ঢাকা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল আরোহীদের টার্গেট করে হামলা চালিয়ে ছিনতাই করত।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর