বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি রূপগঞ্জের মধুখালীতে দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক সিটি কর্পোরেশনের প্রশাসকের উচ্ছেদ অভিযানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফের দখলে হকাররা সংরক্ষিত মহিলা আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না। সোনারগাঁয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু রূপগঞ্জে অনুমোদনহীন ভাবে ভোজ্যতেল ব্লেন্ডিং, দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা কাশিপুর হাটখোলা এলাকায় চাঁদাবাজদের দৌরাত্ম্যে স্থানীয় জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! পিএমকের উদ্যোগে নারায়ণগঞ্জ জোনের নিতাইগঞ্জ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

চন্দ্রমল্লিকা

খবর প্রতিদিন রিপোর্ট / ২২০ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

সে সন্ধ্যার গহীনে, বিষন্ন আকাশে চাঁদ খুঁজে ফেরে,
অন্ধকারের বিশালতাকে জড়িয়ে এক অজানা আকুলতা।
জানে না, তার অঙ্গনে লুকায়িত ঐশ্বর্য,
সে নিজেই সেই চন্দ্র, যার দীপ্তি অবিনশ্বর।

তার দৃষ্টি ছুঁতে চায় তারার জ্বলজ্বলে নক্ষত্রপুঞ্জ,
যেন আকাশে ছড়ায় অমৃতের স্বপ্নসন্ধান।
অথচ জানে না, তার চোখের প্রান্তে
আলোর অনন্ত উৎসব, জ্যোতির্ময় গাথা।

সে যখন অদ্ভুত আকাশের গভীরতাকে বোঝে,
আমি তখন তার চোখে খুঁজে পাই নক্ষত্রের মানচিত্র।
তার প্রতিটি পলক, এক মহাজাগতিক উদ্ভাস,
যেখানে আকাশের সব গল্প বিলীন হয়।

আসলে, সে নিজেই রহস্যের মূর্ত প্রতীক,
তার চোখেই লুকানো পৃথিবীর সব গোপন দীপ্তি।
সে জানে না, তার অস্তিত্বে লুকিয়ে থাকা মহিমা,
আমার জন্য সে চাঁদ, নক্ষত্র আর সমগ্র মহাকাশ।

কিছু ক্লান্তিক অনূভুতি যা প্রকাশ্য কাম্য নয় !!!

– ওমর রিদম
শিক্ষার্থী ও লেখক

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর