কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড যুবদলের নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক হলেন রুবেল হোসেন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড এর ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন রানা স্বাক্ষরিত লিখিত প্যাডে এই সংবাদ জানানো হয়। এতে মো. ইমরান হোসেন বাবুকে সভাপতি ও মো. আলমগীরকে সাধারণ সম্পাদক করা হয়। যেখানে ১নং সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফতুল্লা থানা বিএনপি নেতা ওলি আহম্মেদের সন্তান মো. রুবেল হোসেন।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কুতুবপুর ইউনিয়ন শাখা ৯নং ওয়ার্ড এর নব নির্বাচিত সহ সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন বলেন, প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি পরুম করুণাময় আল্লাহ তায়ালার প্রতি। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহম্মেদ রাজ ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন রানা ভাইকে। আমি আমার উপর অর্পিত এই দায়িত্ব যথার্থভাবে পালনের চেষ্টা করবো।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা মানুষের দ্বারে দ্বারে পৌছে দেয়ার জন্য যা যা করণীয় আমি আমার দিক থেকে তাই করবো। কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক যেভাবে দিক নির্দেশনা দিবেন আমি সেই অর্থেই আমার দায়িত্ব পালনের চেষ্টা করবো।








আপনার মন্তব্য প্রদান করুন...