মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নাসিরকে একহাত নিলেন বিএনপি নেতা টিপু স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক বাচ্চুর ১০ম মৃত্যুবার্ষিকী কাজের মানে আপস নয়, ত্রুটি পেলেই জানাতে বললেন এমপি আল আমিন স্পেনের পায়ের জাদুতে থামল মেসির স্বপ্ন মাদ্রাসাশিক্ষার্থীদের অবদানের স্বীকৃতি ও সমঅধিকার চান এমপি আল আমিন নাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাষ্ট না’গঞ্জ জেলার নেতৃবৃন্দের সাক্ষাৎ সাখাওয়াত, মামুন মাহমুদ ও রাজীবকে চেম্বারের সংবর্ধনা রক্তাক্ত জুলাইয়ের ২ বছর : না’গঞ্জে আহত সাংবাদিকদের খোঁজ রাখেনি কেউ না’গঞ্জকে সেফ সিটি গড়তে এআই ক্যামেরা বসানোর উদ্যোগ সাংবাদিক নেতা ও আইনজীবী মাহবুবুর রহমান মাসুমের জন্মদিন আজ

কুতুবপুরে অমানবিক কান্ড; ‘৪ লক্ষ টাকার শখের বাইকে দুর্ব্যত্তদের আগুন’!

তরিকুল সৈয়দ রিফাত: / ৬৫২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

তরিকুল সৈয়দ রিফাত:

কথায় আছে- ‘শখের তোলা ৮০ টাকা’। বাক্যটির মর্ম হলো: শখ পূরণ করার ক্ষেত্রে সর্ব্বোচ্চটুকু উজাড় করে দিয়ে অর্থ খরচ করতে কোন সংকোচ না করা। সেই শখ পূরণ করতেই প্রায় দেড় বছরেরও বেশি সময়ধরে জমানো কষ্টের টাকা এবং মায়ের গয়না বিক্রি করে সুজুকি জিক্সার এসএফ- ’২৫ মডেলের একটি মোটরসাইকেল ক্রয় করে মো. জয় (২৯)। যার বাজারমূল্য ৩ লক্ষ ৭৬ হাজার টাকা। মাত্র ২৯ দিনের মাথায় চকচকে ওই গাড়িটিতে রাতের আধারে পার্কিং করে রাখা অবস্থায় পেট্টোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্ব্যত্ত সন্ত্রাসীরা। খবর পেয়ে গাড়িটির মালিক মুহুর্তেই ঘটনাস্থলে পৌছে নিজ চোঁখে দেখতে পান তার ‘শখের মোটরসাইকেলটি দাউ দাউ করে জ¦লছে’! ডাক চিৎকারে আসা মানুষদের সহযোগীতায় আগুন নেভাতে পারলেও শেষতক বাইকটির কিছুই আর অক্ষত থাকেনি। এ নিয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী জয় ও তার পরিবার। তাদের দাবি, অনতিবিলম্বে ওই দুর্ব্যৃত্তদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হোক। যদিও পুলিশ বলছে, বাইকে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ এর সূত্র ধরে জড়িতদের শনাক্তে চেষ্টা করছে তারা।

বাইকটা যারা পুড়লো তাদের কঠোর

শাস্তি চাই: ভুক্তভোগী জয়

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ফতুল্লার কুতুবপুর প্রাইমারী স্কুলের সামনে পার্কিং করে নিজ বাড়িতে যায় অভিযোগের বাদি মো. জয় (২৯)। পরবর্তীতে মধ্যরাতে কে বা কারা এসে পেট্টোল ঢেলে মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ; অত:পর ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পরে। প্রত্যক্ষদর্শী একজনের কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক স্কুলের সামনে পৌছে ভুক্তভোগী দেখতে পায় তার ২৯ দিন বয়সী ওই শখের বাইক দাউ দাউ করে জ¦লছে। সেসময় ডাক চিৎকার করলে আশপাশের লোকজনের সহযোগীতায় পানি দিয়ে আগুন নেভাতে পারলেও বাইকটির কিছুই আর অক্ষত থাকেনি। পরদিন বুধবা (২৪ ডিসেম্বর) এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে জয়। পাশাপাশি অনতিবিলম্বে এই অমানবিক কর্মে যারা লিপ্ত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং ক্ষতিপূরণ দাবি করে সে।

জড়িতদের বিরুদ্ধে কঠোর
ব্যবস্থা নেওয়া হবে: ওসি ফতুল্লা

ঘটনা প্রসঙ্গে ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নানের কাছে জানতে চাওয়া হলে খবর প্রতিদিনেরর এই প্রতিবেদককে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর