বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

কাশীপুরে ক্রোনি এপারেলস’র অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

খবর প্রতিদিন রিপোর্ট / ৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফতুল্লা থানার কাশীপুর হাটখোলা এলাকায় অবস্থিত মেসার্স ক্রোনি এপারেলস লিমিটেডের বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টি. এম. রাহসিন কবির অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ফতুল্লা ও নারায়ণগঞ্জ গ্যাস অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহায়তায় করেন।
অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি ইতোমধ্যে বিচ্ছিন্ন করা সার্ভিস লাইন পুনরায় অবৈধভাবে স্থাপন করে বাইপাসের মাধ্যমে গ্যাস ব্যবহার করছিল। মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ বাইপাস লাইন উচ্ছেদ করে উৎস লাইন থেকে কিলিং করা হয়।

অবৈধভাবে গ্যাস ব্যবহারের অপরাধে প্রতিষ্ঠানটিকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও প্রতিষ্ঠানটি তিনবার অবৈধ সংযোগের চেষ্টা করেছিল, যা প্রতিবারই বিচ্ছিন্ন করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর