শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে উড়ন্ত সূচনা যুক্তরাষ্ট্রের, প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল স্বাগতিকরা বিশ্বকাপে ড্র করেও হতাশ কানাডা, লড়াই করে পয়েন্ট পেল বসনিয়া কৃষি ও খাদ্যপণ্যে মূল্যহ্রাস: বাজেটকে স্বাগত জানাল বাংলাদেশ ফ্লাওয়ার মিলস ওনার্স অ্যাসোসিয়েশন দক্ষিণ কোরিয়ার দুর্দান্ত প্রত্যাবর্তন, চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে পরাস্ত বর্ণিল আয়োজনে পর্দা উঠল ২০২৬ বিশ্বকাপের ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো বিশ্বকাপের চমকপ্রদ যা কিছু : জার্মানির কাছে ব্রাজিল ৭-১ গোলে বিধ্বস্ত জোসেফ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কেউ নন: কেন্দ্রীয় যুবদলের বিজ্ঞপ্তি ফ্যাসিস্ট সরকারের পতনের পর অবাধ নির্বাচনের পথ সুগম হয়েছে: অধ্যাপক মামুন মাহমুদ শহরে জার্নালিস্ট ইউনিটি’র পানি ও খাবার স্যালাইন বিতরণ

কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫

খবর প্রতিদিন রিপোর্ট / ২৭২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আহতরা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে সোনারগাঁয়ের কাঁচপুর বিসিক এলাকায় এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধরা হলেন- মানব চৌধুরী (৪০), মানব চৌধুরীর স্ত্রী বাচা চৌধুরী (৩৮), মানব চৌধুরীর মেয়ে মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

স্থানীয়রা জানান, আজ বৃহস্পতিবার ভোরে বিসিক এলাকায় একটি বাড়ির তিন তলায় আগুনের ঘটনা ঘটে। এতে আহত হন পাঁচজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

কাঁচপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি, তবে তদন্ত করে সঠিক কারণটি নির্ণয় করা যাবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর