মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ফারুক মালের রুহের মাগফিরাত কামনায় শামীমের বন্ধু মহলের দোয়া মাহফিল বিশ্বকাপ রেকর্ডঃ কানাডা ১-০ দক্ষিণ আফ্রিকা স্টিফেন ইউস্তাকিওর শেষ মুহূর্তের গোলে ইতিহাস দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ ষোলোয় কানাডা জিকোর ব্রাজিলের সামনে জাপানের ‘জিকোইজম’ রিয়া গোপের পরিবার অজানা আতঙ্কে : সাখাওয়াত ভিটামিন ‘এ’ খাওয়ানো থেকে একটি শিশুও বাদ যাবে না: নাসিক প্রশাসক নাস্তা করতে গিয়ে খোয়ালেন গাড়ি, ৫ দিন পর উদ্ধার! চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার আশুরা উপলক্ষে কাশীপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল সোনারগাঁয়ে আধিপত্যের লড়াই, রণক্ষেত্র পাচানী: সংঘর্ষে আহত ১২, ভাঙচুর-লুটপাটের অভিযোগ ফারুকের মৃত্যুতে খোরশেদের শোক

আশুরা উপলক্ষে কাশীপুরে খেলাফত মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল

খবর প্রতিদিন রিপোর্ট / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নে খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে কাশীপুরের পশ্চিম দেওভোগস্থ সিরাজুল উলুম আদর্শনগর মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খেলাফত মজলিস কাশীপুর ইউনিয়ন শাখার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মামুন ফেরদাউস এবং সাধারণ সম্পাদক মুফতী মাহমুদুল হাসান কাসেমী। এছাড়াও কাশীপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দিক এবং সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম।

আলোচনা সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে ইসলামের আদর্শ, ন্যায়-ইনসাফ, ত্যাগ ও মানবকল্যাণের শিক্ষা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর