আমি বিশ্বাস করি কোন বিএনপি নেতা হিন্দুদের জায়গা দখল করেনি: বাবুল
দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি’র ভূয়সী প্রশংসা করে প্রাইম গ্রæপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, এই যে আজকে রুমি ভাই যে নাটকটা লিখেছেন ‘মন্দিরে হবে দেখা’। এখানে উনি হিন্দু-মুসলমানের কোন বিভেদ রাখেননি। একজন মুসলমান হয়েও অসাম্প্রদায়িক চিন্তাধারা থেকে তিনি এই আয়োজন করেছেন। আমিও বিশ^াস করি বাংলাদেশে, বিশেষ করে নারায়ণগঞ্জে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে। আমি দৃঢ়ভাবে বিশ^াস করি, আমাদের মাঝে কোন বিভেদ নেই। সেক্ষেত্রে তার এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে শারদীয় দূর্গোৎসব- ২০২৫ উপলক্ষে শাম্মি থিয়েটার ৬২ তম প্রযোজনায় ‘মন্দিরে হবে দেখা’ নাটক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপরীতে তার বক্তব্যকে সাধুবাদ জানিয়ে আবু জাফর আহম্মেদ বাবুলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দিরে হবে দেখা নাটকের নির্মাতা ও দৈনিক খবর প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক এস এম ইকবাল রুমি।
নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল বলেন, এই বছর অর্থ্যাৎ ২০২৫ সালে নারায়ণগঞ্জে যেভাবে শারদীয় দূর্গাপূজা বা দূর্গোৎসব যাই বলেন না কেনো- সেটা যেভাবে পালিত হয়েছে সেটা অন্যান্য জেলার তুলনায় বিরল। আমি বিশ^াস করি আপনারা আমার সাথে একবাক্যে এই বিষয়টি স্বীকার করবেন । সামনের দিনগুলোতে এই উৎসব যেনো আরও বেশি উৎসবমুখল হয় আর সৌন্দর্য্যমন্ডিত হয় আমরা সবসময় সেই চেষ্টা করবো। কেননা, তারা যেহুতু সংখ্যায় কম সেহুতু তাদের সবকিছুর দেখভাল করার দায়িত্ব আমাদের। এইযে ৫ আগস্টের পর বাংলাদেশের অনেক জায়গায় আমার দৃষ্টিগোচর হয়েছে হিন্দু সম্প্রদায়ের লোকজন বাড়িছাড়া হয়েছে। এসকল কর্মকান্ডের সাথে এক শ্রেণির লোক বা একটি দলের সংশ্লিষ্টতা আছে সেটা আপনারা সকলেই জানেন।
নিজ দল বিএনপির প্রশংসা করে তিনি আরও বলেন, বাংলাদেশের কোথাও কেউ দেখাতে পারবে না যে কোনও বিএনপি নেতা কোন বৌদ্ধ, খ্রিস্টান বা হিন্দুর জায়গা দখল করেছে। এমন কোনও রেকর্ড নেই। সেই দিক থেকে জাতীয়তাবাদি দল বিএনপির নেতাকর্মীদের কেন্দ্র থেকে দিক নির্দেশনা দেয়া আছে। একই সাথে বাংলাদেশের সর্বস্তরের বিএনপি নেতাকর্মীরা বরং অন্যান্য সম্প্রদায়ের যে লোকজন রয়েছে তাদের সবকিছুর সুরক্ষা নিশ্চিতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে কাজ করে যা”েছ।
এসময় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও শাম্মি থিয়েটারের সভাপতি মশউির রহমান রনির সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপ¯ি’ত ছিলেন- বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিল্পপতি বাবু প্রবীর কুমার সাহা, বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন- সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ এর সভাপতি মাসুমুল হক সোহেল। শাম্মী থিয়েটারের সাধারণ সম্পাদক আলমগীর আজিজ ইমন।








আপনার মন্তব্য প্রদান করুন...