বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আজ পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের কোথাও ঠিকানা স্থায়ী হলো না বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে মাসুকুল ইসলাম রাজীবের শোক প্রকাশ বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন কোথাও ঠিকানা স্থায়ী হলো না ওসির ব্যর্থতায় খুনের মিছিল, আস্থা হারাচ্ছে স্থানীয় এমপিও বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল নেতাসহ দুইজন নিহত বিশ্বকাপ ফুটবল খেলা দেখা যাবে বিটিভিতে যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত রোগী বেশি হবে সে ওয়ার্ডের সচিবকে সরিয়ে দেওয়া হবে – নাসিক প্রশাসক নারায়ণগঞ্জের উন্নয়ন ও শান্তির স্বপ্নে ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

অবিলম্বে শহীদ জিয়া হলকে পুন:নির্মাণের দাবি জানাই: খোরশেদ

শহর প্রতিনিধি: / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নারায়নগঞ্জের প্রাণকেন্দ্র চাষাড়ায় অবস্থিত শহীদ জিয়া হল পুনর্র্নিমাণের দাবি করেছেন মহানগর বিএনপি নেতা সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। মঙ্গলবার (২১ অক্টোবর) শহীদ জিয়া হল আংশিক পরিছন্ন করে ফলকে থাকা শহীদ জিয়ার পুরাতন ছবির পরিবর্তনের সময় খোরশেদ এই দাবি করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন শওকত খন্দকার, মুসা, মিঠু আহমেদ, ইমন, ওসমান গনি, রানা মুন্সী, রাসেল মনির, কাওসার, জুলহাস, কুতুবউদ্দিন, পারভেজ, নিপু, উৎসবসহ সাবেক যুবদল নেতাকর্মীরা।

এসময় খোরশেদ বলেন, ফ্যাসিস্টরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার নাম মুছে ইতিহাসকে বিকৃত করতে পরিকল্পিতভাবে নারায়নগঞ্জের একটি সম্পদকে ধ্বংস করে দিয়েছে। আমরা অবিলম্বে শহীদ জিয়া হলকে পুনর্র্নিমাণের দাবি জানাই।
উল্লেখ্য, গত ১৫ বছরে কয়েকবার জিয়া হলের নাম পরিবর্তন, শহীদ জিয়ার মূর‌্যাল ভাংচুর ও অপসারণ ও পরিকল্পিতভাবে জিয়া হলকে ধ্বংস করা হয়েছে। গণঅভ্যুত্থানের দিনই খোরশেদের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা শহীদ জিয়া হলের নাম ফলক ও শহীদ জিয়ার ছবি পুনঃস্থাপন করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর